যুক্তেন মনসা বয়ং দেবস্য সবিতুঃ সবে । সুবর্গেয়ায় শক্ত্যা ॥ ২ ॥(২)
(২)এই মন্ত্রটি যজুর্বেদের একাদশ অধ্যায়ের দ্বিতীয় মন্ত্রের অনুরূপ ।
ব্যাখ্যা—আমরা যেন পূর্ণশক্তিতে সকলের উৎপাদক পরমদেব পরমেশ্বরের আরাধনারূপ যজ্ঞে একান্ত মনে পরমানন্দপ্রাপ্তির জন্য পূর্ণশক্তিতে প্রযত্ন করি । অর্থাৎ আমাদের মন যেন নিরন্তর ভগবানের আরাধনায় যুক্ত থাকে এবং আমরা যেন ভগবৎপ্রাপ্তিজনিত পরমানন্দ লাভের জন্য পূর্ণ উদ্যমে যত্নশীল হই॥ ২ ॥