জ্ঞাজ্ঞৌ দ্বাবজাবীশনীশাবজা হ্যেকা ভোত্ত্ৃভোগ্যার্থযুক্তা ।
অনন্তশ্চাত্মা বিশ্বরূপো হ্যকর্তা ত্রয়ং যদা বিন্দতে ব্রহ্মমেতৎ ॥ ৯ ॥
ব্যাখ্যা—ঈশ্বর সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান, জীব অল্পজ্ঞ এবং অল্প শক্তিমান । উভয়েই অজন্মা । এতদতিরিক্ত একটি তৃতীয় অজন্মা শক্তিও আছে, যাকে প্রকৃতি বলা হয় । প্রকৃতি ভোক্তা জীবাত্মার জন্য উপযুক্ত ভোগ সামগ্রী প্রস্তুত করে । যদ্যপি তিনটিই অজন্মা, অনাদি তথাপি ঈশ্বর শেষ দুটি তত্ত্ব থেকে বিলক্ষণ, কারণ পরমাত্মা অনন্ত (গীতা ১৫ ।১৬-১৭) । সম্পূর্ণ বিশ্ব তাঁরই স্বরূপ—অনন্ত শরীর । তিনি সব কিছু সম্পাদন করে—সম্পূর্ণ বিশ্বের উৎপত্তি, পালন এবং সংহার করতে থেকেও প্রকৃতপক্ষে কিছুই করেন না । কারণ তিনি কর্তৃত্বাভিমানশূন্য (গীতা ৪ ।১৩) । মানুষ যখন এই তিনটির বিশেষত্ব এবং বিভিন্নতাকে জ্ঞাত হয়ে ব্রহ্মরূপে উপলব্ধি করে অর্থাৎ প্রকৃতি এবং জীব ওই পরমেশ্বরের প্রকৃতি এবং পরমেশ্বর এঁদের স্বামী—এইভাবে প্রত্যক্ষ করেন, তখন সে সর্বপ্রকারে বন্ধনমুক্ত হয়॥ ৯ ॥
সম্বন্ধ—আগামী মন্ত্রে প্রথম, অষ্টম এবং নবম মন্ত্রে কথিত তিন তত্ত্বের স্পষ্টীকরণ করা হচ্ছে—