তস্য হ বা এতস্যাত্মনো বৈশ্বানরস্য মূর্ধেব সুতেজাশ্চক্ষুর্বিশ্বরূপঃ প্রাণঃ পৃথগ্ধত্মাত্মা সন্দেহো বহুলো বস্তিরেব রয়িঃ পৃথিব্যেব পাদাবুর এব বেদির্লোমানি বর্হিহৃদয়ং গার্হপত্যো মনোহন্বাহাৰ্য পচন আস্যমাহ- বনীয়ঃ ॥ ২
অন্বয় : অস্য হ বৈ এতস্য আত্মনঃ বৈশ্বানরস্য (সেই বৈশ্বানর আত্মার) মূর্ধা এব সুতেজাঃ (৫।১২।১); চক্ষুঃ বিশ্বরূপ (৫।১৩।১); প্রাণঃ পৃথক্ বৰ্ম্মাত্মা (৫। ১৪। ১); সন্দহঃ বহুলঃ (৫। ১৫। ১); বস্তিঃ এব রয়িঃ (৫।১৬।১); পৃথিবী এব পাদৌ (৫।১৭), উরঃ (উরস্ শব্দ; বক্ষস্থল) এব বেদিঃ; লোমানি (লোমসমূহ) বর্হিঃ (কুশ); হৃদয়ম্ গার্হপত্যঃ (৪।১১) মনঃ অশ্বাহার্যপচনঃ (৪।১২); আস্যম্ (মুখ) আহ আহবনীয়ঃ (৪। ১৩)।
সরলার্থ : ‘সুতেজা’ এই বৈশ্বানর আত্মার মস্তক; ‘বিশ্বরূপ’ ইহার চক্ষু; ‘পৃথগ্ বর্থাত্মা” প্রাণ; ‘বহুল’ শরীরের মধ্যভাগ; ‘রয়ি’ বস্তি এবং পৃথিবী ইহার দুই পা; ‘বেদি’ ইহার বক্ষ; কুশ লোম; গার্হপত্য অগ্নি হৃদয়; দক্ষিণাগ্নি মন এবং আহ আহবনীয় অগ্নি ইহার মুখ।