স জাতো যাবদায়ুষং জীবতি তং প্রেতং দিষ্টমিতোহয় এব হরন্তি যত এবেতো যতঃ সম্মুতো ভবতি ॥ ২
অন্বয় : সঃ (সে) জাতঃ (জন্মগ্রহণ করিয়া) যাবৎ আয়ুষম্ (যতদিন আয়ু, ততদিন) জীবতি (জীবন ধারণ করে)। তপ্রেতম্ (মৃত হইলে তাহাকে) দি (যেমন নির্দিষ্ট তেমনি; নির্দিষ্ট গতি প্রাপ্ত) ইতঃ (এইস্থান হইতে) এব অগ্নয়ে এব (অগ্নিতে দগ্ধ করিবার জন্য) হরন্তি (লইয়া যায়) যতঃ (যাহা হইতে) এব ইতঃ (আগত) যতঃ সম্ভুতঃ {উৎপন্ন) ভবতি (হয়)।
সরলার্থ : (সন্তান) জন্মগ্রহণ করিয়া যতদিন তাহার আয়ু ততদিন জীবিত থাকে। যথা নির্দিষ্ট রূপে দেহত্যাগ করিবার পর তাহাকে (অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য) সেই অগ্নিতে লইয়া যাওয়া হয়। ঐ অগ্নি হইতেই সে আসিয়াছে, তাহা হইতেই সে উৎপন্ন হইয়াছে।
মন্তব্য : শ্রদ্ধা, সোম, বৃষ্টি প্রভৃতি পাঁচটিকে আহুতিরূপে অগ্নিতে হোম করা করা হয়। সর্বশেষে মানুষের উৎপত্তি। এইজন্যই বলা হইয়াছে যে, পুরুষ অগ্নি হইতে আসিয়াছে এবং অগ্নি হইতে উৎপন্ন হইয়াছে।