অসৌ বাব লোকো গৌতমাগ্নিস্তস্যাদিত্য এব সমিদৃশ্ময়ো ধূমোহ- হরচিশ্চন্দ্রমা অঙ্গারা নক্ষত্রাণি বিস্ফুলিঙ্গাঃ ॥ ১
অন্বয় : অসৌ বাব লোকঃ (ঐ লোক, দ্যুলোক) গৌতম, অগ্নিঃ। তস্য (তাহার) আদিত্যঃ এব সমিৎ (কাষ্ঠ); রশ্ময়ঃ (রশ্মিসমূহ) ধূমঃ; অহঃ (দিন) অর্চিঃ (শিখা), চন্দ্রমাঃ অঙ্গারাঃ; নক্ষত্রাণি বিস্ফুলিঙ্গাঃ।
সরলার্থ : হে গৌতম, দ্যুলোকই (যজ্ঞের) অগ্নি, আদিত্য তাহার কাষ্ঠ, রশ্মিসমূহ ধূম, দিনই শিখা, চন্দ্ৰই অঙ্গার এবং নক্ষত্রগণই স্ফুলিঙ্গ।