অথানু কিমনুশিষ্টোহবোচথা যো হীমানি ন বিদ্যাৎ কথং সোহনুশিষ্টো রুবীতেতি স হায়স্তঃ পিতুরধমেয়ায় তং হোবাচাহননুশিষ্য বাব কিল মা ভগবানব্রবীদ ত্বাশিষমিতি ॥ ৪
অন্বয় : অথ নু কিম্। (কেন) অনুশিষ্টঃ (উপদিষ্ট হইয়াছি) অবোচথাঃ (বলিয়াছি)? যঃ (যে) হি ইমানি (এই সমুদয়কে) ন বিদ্যাৎ (জানেনা), কথম (কি প্রকারে) সঃ (সে) অনুশিষ্টঃ ব্রবীত (বলে)? ইতি। সঃ হ আয়স্ত (মনোবেদনা প্রাপ্ত হইয়া) পিতুঃ (পিতার) অর্ধম্ (স্থানকে) এয়ায় (প্রত্যাগমন করিল)। তম্ (তাহাকে) হ উবাচ (বলিল)— অননুশিষ্য (ন অনুশিষ্য—শিক্ষা না দিয়া) বাব কিল মা (আমাকে) ভগবান্ অব্রবীৎ (বলিয়াছিলেন) অনু ত্বা অশিষম্ (=ত্বা অনু + অশিষম্—তোমাকে শিক্ষা দিয়াছি) ইতি।
সরলার্থ : তখন প্রবাহণ বলিলেন, ‘তবে কেন বলিলে আমি উপদিষ্ট হইয়াছি? যে এসব বিষয় জানে না, সে কি করিয়া বলে ‘আমি উপদেশ পাইয়াছি?’ শ্বেতকেতু মনের দুঃখে পিতার নিকট ফিরিয়া আসিল এবং তাঁহাকে বলিল—’আপনি আমাকে উপদেশ না দিয়াই বলিয়াছিলেন— তোমাকে শিক্ষা দিয়াছি।’