বেথ যদিতোহধি প্রজাঃ প্রযন্তীতি? ন ভগব ইতি। বেথ যথা পুনরা- বর্তন্ত ৩ ইতি? ন ভগব ইতি। বেথ পথোর্দেবযানস্য পিতৃযাণস্য চ ব্যাবর্তনা ৩ ইতি? ন ভগব ইতি ॥ ২
অন্বয় : বেথ (জান?) যৎ (যেখানে) ইতঃ (এই স্থান হইতে) অধি (ঊর্ধ্বদেশে) প্রজাঃ (প্রাণিগণ) প্রযন্তি (গমন করে) ইতি। ন ভগবঃ ইতি। বেথ যথা (যে প্রকারে) পুনঃ আবর্তন্তে ৩ (প্রত্যাগমন করে)? ইতি। ন ভগবঃ ইতি। বেথ পথোঃ (পথদ্বয়ের) দেবযানস্য (দেবযানের) পিতৃযাণস্য চ (পিতৃযাণের) ব্যাবর্তনা ৩ (যেখানে পৃথক হইয়াছে)? ন ভগবঃ ইতি। [আবর্তন্তে ৩ এবং ব্যাবর্তনা ৩—এখানে ৩ পুত স্বরের চিহ্ন]।
সরলার্থ : প্রবাহণ জিজ্ঞাসা করিলেন—’প্রাণিগণ মৃত্যুর পর ঊর্ধ্বে কোন্ দেশে যায় তাহা কি জান?’ শ্বেতকেতু বলিল—’ভগবান্ জানি না।’ প্রবাহণ জিজ্ঞাসা করিলেন, ‘যে ভাবে প্রাণিগণ ফিরিয়া আসে তাহা কি জান?’ শ্বেতকেতু বলিল— ‘ভগবন্, জানি না।’ প্রবাহণ আবার জিজ্ঞাসা করিলেন, ‘দেবযান ও পিতৃযাণ কোথায় পৃথক হইয়াছে, তাহা জান কি?” শ্বেতকেতু বলিল, ‘ভগবান্, জানি না।’