স হোবাচ কিং মেহন্নং ভবিষ্যতীত যৎকিঞ্চিদিদমাশ্বভ্য আশকুনিভ্য ইতি হোচুস্তদ্বা এতদনস্যান্নমনো হ বৈ নাম প্রত্যক্ষং ন হ বা এবংবিদি কিঞ্চনানন্নং ভবতীতি ॥ ১
অন্বয় : সঃ (সে) হ উবাচ (বলিল)——কিম্ (কি) মে (আমার) অন্যম্ ভবিষ্যতি (হইবে)? ইতি। যৎ (যাহা) কিম্ + চিৎ (কিছু) ইদম্ (এই) আশ্বভ্যঃ (‘শ্বন্’ হইতে; কুকুর হইতে আরম্ভ করিয়া) আশকুনিভ্যঃ (পক্ষী হইতে আরম্ভ করিয়া; শকুনি — পক্ষী ইতি হ উচুঃ (বলিয়াছিল)। তৎ বৈ এতৎ (সেই এই) অনস্য (প্রাণের; অন—প্ৰাণ) অন্নম্। অনঃ (‘অন’ এই শব্দ) হ বৈ নাম প্রত্যক্ষম্। ন হ বৈ এবংবিদি (এই প্রকার জ্ঞানসম্পন্ন ব্যক্তির নিকটে) কিম্ + চন (কিছুই) অনন্নম্ (ন + অন্নম্—অন্ন নয় এমন, অভক্ষ্য (হয়)।
সরলার্থ : মুখ্য প্রাণ জিজ্ঞাসা করিল, ‘আমার অন্য কি হইবে?” অন্ন ইন্দ্রিয়েরা বলিল, ‘কুকুর ও শকুনি হইতে আরম্ভ করিয়া যাহা কিছু আছে তাহার সমস্তই।’ এই সবই প্রাণের অন্ন। ‘অন’ এই নাম সাক্ষাৎ (প্ৰাণবাচক)। যিনি এই রকম জানেন তাঁহার নিকট কিছুই অভক্ষ্য নয়।
মন্তব্য : ‘অন শব্দের সহিত উপসর্গযোগে প্রাণ, উদান, সমান, ব্যান, ইত্যাদি নিষ্পন্ন হয়। প্র + অন—প্রাণ; অপ + অন—অপান; সম + আ + অন—সমান; উৎ + আ + অন—উদান; বি + আ + অন—ব্যান। ‘অন’ এবং ‘অন্ন’” বিভিন্ন অর্থ প্রকাশক; উচ্চারণের সাদৃশ্যে উভয়ের সংযোগ দেখান হইয়াছে।