স ষ এতমেবং বিদ্বানুপাস্তেহপহতে পাপকৃত্যাং লোকী ভবতি সর্বমায়ুরেতি জ্যোগ্জীবতি নাস্যাবরপুরুষাঃ ক্ষীয়ন্ত উপ বয়ং তং ভুঞ্জামোহস্মিংশ্চ লোকেহমুষ্মিংশ্চ য এতমেবং বিদ্বানুপাস্তে ॥ ২
অন্বয় : সঃ যঃ (২।১১।২ টীকা) এতম্ এবম্ বিদ্বান্ উপাস্তে, অপহতে পাপকৃত্যাম্, লোকীভবতি, সর্বম্ আয়ুঃ এতি, জ্যোক্ জীবতি ন অস্য অবরপুরুষাঃ ক্ষীয়ন্তে; উপ বয়ম্ তম্ ভুঞ্জামঃ অস্মিন্ চ লোকে, অমুষ্মিন্ চ; যঃ এতম্ এবম্ বিদ্বান্ উপাস্তে (৪।১১।২ দ্রঃ)।
সরলার্থ : যিনি ইহাকে এইরকম জানিয়া উপাসনা করেন, তাঁহার পাপকর্ম নাশ হয় তিনি (গার্হপত্য অগ্নির) লোক পান, পূর্ণ আয়ু এবং উজ্জ্বল (বা দীর্ঘ) জীবন লাভ করেন। তাঁহার সন্তানগণ ক্ষয় পায়না (অর্থাৎ নষ্ট হয় না)। ইহলোকে এবং পরলোকে আমরা তাঁহাকে রক্ষা করিয়া থাকি।