স হ ব্যাধিনানশিতুং দধ্রে। তমাচার্যজায়োবাচ ব্রহ্মচারিন্নশান কিং নু নান্নাসীতি। স হোবাচ বহব ইমেহস্মিন্ পুরুষে কামা নানাত্যয়া ব্যাধিভিঃ প্রতিপূর্ণোহস্মি নাশিষ্যামীতি ॥ ৩
অন্বয় : সঃ (উপকোসল) হ ব্যাধিনা (ব্যাধিবশতঃ; মানসিক দুঃখবশত) অনশিতুম্ (অনাহারে থাকিতে) দধ্রে (ধারণ করিয়াছিল, মনন করিয়াছিল) তম্ (তাহাকে) আচার্য- জায়া উবাচ—ব্রহ্মচারিন্! অশান (অশ্; ভোজন কর) কিম্ নু (কেন) ন অশ্বাসি (ভোজন করিতেছ)? ইতি। সঃ (সে) হ উবাচ—বহবঃ (বহু) ইমে কামাঃ (এই সমুদয় কামনা) অস্মিন্ পুরুষে (এই পুরুষে অর্থাৎ আমাতে) নানাত্যয়াঃ (নানাদিকে যাহাদের গতি); ব্যাধিভিঃ (ব্যাধিসমূহ দ্বারা) প্রতিপূর্ণঃ (পরিপূর্ণ) অস্মি (হই) ন (না) অশিষ্যামি (ভক্ষণ করিব)।
সরলার্থ : উপকোসল মনোদুঃখে অনশন আরম্ভ করিল। তখন আচার্যজায়া তাঁহাকে বলিলেন—’হে ব্রহ্মচারী, আহার কর; কেন আহার করিতেছ না?’ উপকোসল বলিল— ‘এই পুরুষে (অর্থাৎ আমাতে) নানা পথগামী কামনাসকল রহিয়াছে। আমি নানা ব্যাধিতে (অর্থাৎ মানসিক দুঃখে) পরিপূর্ণ। আমি আহার করিব না।’