প্রাপ হাচাৰ্যকুলং তমাচার্যোহভ্যূবাদ সত্যকাম ৩ ইতি ভগব ইতি হ প্ৰতিশুশ্ৰাব ॥ ১
অন্বয় : প্রাপ (প্রাপ্ত হইল) হ আচাৰ্যকুলম্ (আচার্যগৃহকে) তম্ (তাহাকে আচার্যঃ অভ্যুবাদ (বলিলেন)—সত্যকাম ৩! ইতি। ভগবঃ ইতি হ প্রতিশুশ্রাব (৪।৫। ১ মন্ত্র দ্রষ্টব্য)
সরলার্থ : তারপর সত্যকাম আচার্যের গৃহে উপস্থিত হইল। আচার্য গৌতম তাহাকে সম্বোধন করিয়া বলিলেন—‘সত্যকাম!’ প্রত্যুত্তরে সত্যকাম বলিল, ‘ভগবান্!’।