স য এতমেবং বিদ্বাংশ্চতুষ্কলং পাদং ব্রহ্মণো জ্যোতিম্মানিত্যুপাস্তে জোতিষ্মানস্মিঁল্লোকে ভবতি জ্যোতিষ্মতো হ লোকাঞ্জয়তি য এতমেবং বিদ্বাংশ্চতুষ্কলং পাদং ব্রহ্মণো জ্যোতিম্মানিত্যুপাস্তে॥৪
অন্বয় : সঃ যঃ এতম্ এবম্ বিদ্বান্ চতুষ্কলম্ পাদম্ ব্রহ্মণঃ জ্যোতিষ্মান ইতি উপাস্তে, জ্যোতিষ্মান্ অস্মিন্ লোকে ভবতি, জ্যোতিষ্মতঃ হ লোকান্ (জ্যোতির্ময় (লাকসমূহকে) জয়তি—যঃ এতম্ এবম্ বিদ্বান্ চতুষ্কলম্ পাদম্ ব্রহ্মণঃ জ্যোতিষ্মান ইতি উপাস্তে (৪।৫।৩ মন্ত্র দ্রষ্টব্য)।
সরলার্থ : যিনি ইহাকে এইভাবে জানিয়া ব্রহ্মের এই চতুষ্কল পাদকে জ্যোতিষ্মান রূপে উপাসনা করেন, তিনি এই লোকে জ্যোতিষ্মান হন, এবং (মৃত্যুর পরে) জ্যোতির্ময় লোকসমূহ লাভ করেন।