তদ্ যত্রৈত সুপ্ত সমস্তঃ সংপ্রসন্নঃ স্বপ্নং ন বিজানাত্যাস্ তদা নাড়ীষু সুপ্তো ভবতি, তন্ন কশ্চন পাপ্পা স্পৃশতি তেজসা হি তদা সম্পন্নো ভবতি ॥ ৩
অন্বয় : তৎ [অতত্] (সেই এই জীব; ক্লীং বৈদিক) যত্র (যখন) এতৎ সুপ্তঃ (নিদ্রিত) সমস্তঃ (একীভূত) সংপ্রসন্নঃ (সাম্যকরূপে প্রসন্নতাপ্রাপ্ত) স্বপ্নম্ ন বিজানাতি (জানে) আসু [নাড়ীষু] (এই সমুদয় নাড়ীতে) তদা (তখন) নাড়ীষু সুপ্তঃ (প্রবিষ্ট) ভবতি (হয়), তম্ (তাহাকে) ন কঃ + চন [পাপ্পা] (কোন পাপ) পাপ্পা স্পৃশতি (স্পর্শ করে); তেজসা (‘সূর্যের’ তেজের সহিত) হি তদা (তখন) সম্পন্নঃ (যুক্ত) ভবতি (হয়)।
সরলার্থ : জীব নিদ্রিত হইলে যখন একীভূত হয় (অর্থাৎ ইন্দ্রিয়গুলি ভোগ্য বিষয় ত্যাগ করিয়া একত্র হয়), পরিপূর্ণ প্রসন্নতা লাভ করে এবং স্বপ্নও দেখে না, তখন সে এই সব নাড়ীতে প্রবেশ করে। কোন পাপ (তখন) তাহাকে স্পর্শ করিতে পারে না এবং সে তেজোযুক্ত হয় (অর্থাৎ সূর্যেয় তেজের সহিত সংযুক্ত হয়)।
মন্তব্য : সমস্তঃ—সম্—অস্+ক্ত। অস্ ধাতুর অর্থ একত্র করা বা সংগ্রহ করা। জাগ্রত অবস্থায় ইন্দ্রয়সমূহ নানা বিষয়ে ধাবিত হয়; সুষুপ্তির সময় তাহারা বিষয় হইতে প্রত্যাগত হইয়া একীভূত হয়। এখানে এই অবস্থার কথা বলা হইয়াছে।