স যোহপো ব্রহ্মেত্যুপাস্ত আপ্নোতি সর্বান্ কামাংতৃপ্তিমান্ ভবতি যাবদপাং গতং তত্রাস্য যথাকামচারো ভবতি যোহপো ব্রহ্মেত্যুপাস্তেহস্তি ভগবোহভ্যো ভূয় ইত্যঙ্যো বাব ভূয়োহস্তীতি তন্মে ভগবান্ ব্রবীত্বিতি ॥ ২
অন্বয় : সঃ যঃ অপঃ (জলকে ‘ব্রহ্ম’ ইতি উপাস্তে, আপ্নোতি (প্রাপ্ত হয়) সর্বান্ কামান্ (সমুদয় কল্পনাকে) তৃপ্তিমান্ ভবতি (হয়)। যাবৎ অপাম্ (জলের) গতম্, তত্র অস্য যথাকামচারঃ ভবতিযঃ অপঃ ব্রহ্ম ইতি উপাস্তে। অস্তি ভগবঃ অভ্যঃ (জল অপেক্ষা) ভুয়ঃ? ইতি। অভ্যঃ বাব ভূয়ঃ অস্তি ইতি। তৎ মে ভগবান্ ব্রবীতু ইতি (৭।১।৫ টীকা)।
সরলার্থ : যিনি জলকে ব্রহ্মরূপে উপাসনা করেন, তিনি যাবতীয় কাম্যবস্তু লাভ করিয়া পরিতৃপ্ত হন। যিনি জলকে ব্রহ্মরূপে উপাসনা করেন, জলের গতি যত দূর, তত দূর পর্যন্ত তাঁহার স্বাধীন বিচরণ। (নারদ)— ‘ভগবান্, জল হইতে কি শ্রেষ্ঠ কিছু আছে?” (সনৎকুমার)—’জল হইতে শ্রেষ্ঠ বস্তু নিশ্চয়ই আছে।’ (নারদ)— ‘আপনি তাহা আমাকে বলুন।