তং হোবাচ যং বৈ সোম্যৈতমণিমানং ন নিভালয়স এতস্য বৈ সোম্যৈষোহণিম্ন এবং মহান্যগ্রোধস্তিষ্ঠতি শ্রদ্ধস্ব সোম্যেতি ॥ ২
অন্বয় : তম্ (তাহাকে, পুত্রকে) হ উবাচ (বলিলেন) — যম্ (যাহাকে) বৈ সোম্য! এতম্ অণিমানম্ (এই অণু পরিমাণকে) ন (না) নিভালয়সে (দেখিতেছ), এতস্য [অণিম্নঃ] (এই অণুপরিমাণের) এবম্ (এই প্রকার) মহান্যগ্রোধঃ তিষ্ঠতি (বর্তমান আছে) শ্রদ্ধস্থ (শ্রদ্ধাযুক্ত হও) সোম্য, ইতি।
সরলার্থ : উদ্দালক বলিলেন— হে সৌম্য, বীজের মধ্যে যে সূক্ষ্মতম অংশ আছে, তাহা তুমি দেখিতেছ না। এই সূক্ষ্মতম অংশেই বিরাট বটবৃক্ষ রহিয়াছে। সৌম্য, শ্রদ্ধাযুক্ত হও।