অস্য সোম্য মহতো বৃক্ষস্য যো মূলেহত্যাঽন্যাজ্জীবন্ সুবেদ্ যো মধ্যেহভ্যাহন্যাজ্জীবন্ সুবেদ্ যোহগ্রেহভ্যাহন্যাজ্জীবন্ সুবেৎ স এষ জীবেনাত্মনানু প্রভূতঃ পেপীয়মানো মোদমানস্তিষ্ঠিতি ॥১
অন্বয় : অস্য সোম্য, মহতঃ বৃক্ষস্য (এই মহান বৃক্ষের) যঃ (যে কেহ) মূলে অভ্যাহন্যাৎ (আঘাত করে), জীবন্ (জীবনধারণ করিয়া) স্রবেৎ (রস ক্ষরণ করে)। যঃ মধ্যে অভ্যাহন্যাৎ জীবন্ স্রবেৎ। যঃ অগ্রে অভ্যাহন্যাৎ জীবন্ স্রবেৎ সঃ এষঃ (সেই বৃক্ষ) জীবনের আত্মনা (জীবিত আত্মা দ্বারা, জীবাত্মা দ্বারা) অনুপ্রভূতঃ (অনুব্যাপ্ত হইয়া) পেপীয়মানঃ (ক্রমাগত রস পান করিয়া) মোদমানঃ (হর্ষযুক্ত হইয়া) তিষ্ঠতি (অবস্থান করে)।
সরলার্থ : হে সোম্য, এই বিশাল বৃক্ষের মূলে যদি কেহ আঘাত করে, তবে সে বাঁচিয়া থাকিয়াই রস ক্ষরণ করে; যদি কেহ তাহার মাঝখানে আঘাত করে, তখনও সে বাঁচিয়া থাকিয়াই রস ক্ষরণ করে; যদি কেহ তাহার মাথার দিকে আঘাত করে, তবেও সে বাঁচিয়া থাকিয়াই রস ক্ষরণ করে। এই বৃক্ষ জীবাত্মা কর্তৃক অনুব্যাপ্ত হইয়া অবিরাম রসপান করিয়া সানন্দে অবস্থান করে।