যথা সোম্য মধু মধুকৃতো নিস্তিষ্ঠন্তি নানাত্যয়ানাং বৃক্ষাণাং রসান্ সমবহারমেকতাং রসং গময়ন্তি ॥ ১
৪৯২. তে যথা তত্র ন বিবেকং লভন্তেহমুষ্যাহং বৃক্ষস্য রসোঽস্ম্যমৃষ্যাহং বৃক্ষস্য রসোহমীত্যেবমেব খলু সোম্যেমাঃ সর্বাঃ প্রজাঃ সতি সম্পদ্য ন বিদুঃ সতি সম্পদ্যামহ ইতি ॥ ২
অন্বয় : যথা (যে প্রকার) সোম্য, মধু মধুকৃতঃ (মধু মক্ষিকাগণ) নিস্তিষ্ঠন্তি (প্রস্তুত করে) নানা অত্যয়ানাম্ (নানাগতি সম্পন্ন, নানাবিধ) বৃক্ষাণাম্ (বৃক্ষসমূহের রসান্ (রসসমূহকে) সম্ অবহারম্ (সংগ্রহ করিয়া) একতাম্ (একভাব রসম্ (রসকে গময়ন্তি (প্রাপ্ত করায়)। তে (তাহারা) যথা (যেমন) তত্র (সেইস্থলে) ন (না) বিবেকম্ (জ্ঞান, পার্থক্যবোধ) লভন্তে (লাভ করে) অমুষ্য (অমুক) অহম্ (আমি) বৃক্ষস্য (বৃক্ষের রসঃ অস্মি (হই) ইতি এবম্ এব খলু (এই প্রকারই) সোম্য! ইমাঃ সর্বাঃ প্রজাঃ (এই সমুদয় প্রাণীঃ) সতি (সৎস্বরূপে) সম্পদ্য (মিলিত হইয়া) ন বিদুঃ (জানে না) সতি সম্পদ্যামহে (মিলিত হইয়াছি)।
সরলার্থ : (১ম ও ২য় মন্ত্র)— সৌম্য, মৌমাছিরা নানা বৃক্ষের রস আহরণ করিয়া একত্র করিলে যেমন রসসমূহের ‘আমি অমুক বৃক্ষের রস’—এইরকম কোন পৃথক পরিচয় থাকে না, তেমনি প্রাণিগণ (সুষুপ্তি সময়ে) সৎ-স্বরূপকে পাইয়াও ‘আমরা সৎস্বরূপকে পাইয়াছি’ ইহা জানিতে পারে না।