এতদ্ধ স্ম বৈ তদ্বিদ্বাংস আহুঃ পূর্বে মহাশালা মহাশ্রোত্রিয়া ন নোহদ্য কশ্চনাশ্রুতমমতমবিজ্ঞাতমুদাহরিষ্যতীতি হ্যেভ্যো বিদাঞ্চকুঃ ॥ ৫
অন্বয় : এতত্ হ (এই) স্ম বৈ তৎ বিদ্বাংসঃ (তাহার জ্ঞাতাসকল) আহুঃ (বলিয়াছিলেন) পূর্বে (পূর্বকালের) মহাশালাঃ মহাশ্রোত্রিয়াঃ (৫।১১।১ টীঃ) ন (না) নঃ (আমাদের) অদ্য কঃ চন (কোন ব্যক্তি) অশ্রুতম্ অমতম্ অবিজ্ঞাতম্ (৬।১।২,৩ মন্ত্ৰ উদাহরিষ্যতি (বলিবেন) ইতি। হি এভ্যঃ (এই সমুদয় অর্থাৎ লোহিতাদি রূপ হইতে বিদাঞ্চঙ্কুঃ (অবগত হইয়াছিলেন)
সরলার্থ : ইহা জানিয়াই পূর্বে মহাগৃহস্থ ও মহাশ্রোত্রিয়গণ বলিয়াছিলেন— আজ হইতে কোন ব্যক্তি আমাদের এমন কিছু বলিতে পারিবে না যাহা আমরা শুনি নাই, চিন্তা করি করি নাই বা আমাদের জানা নাই।’ তাঁহাদের এই রকম বলার কারণ— এই সব অর্থাৎ লোহিতাদি প্রভা তো জ্ঞান হইতেই তাঁহারা জানিয়াছিলেন [অর্থাৎ লোহিতাদিই সত্য আর সমস্ত লোহিতাদির বিকার; সুতরাং লোহিতাদি জানিলেই আর সব জানা যায়]।