স হ দ্বাদশবর্ষ উপেত্য চতুর্বিংশতিবর্ষঃ সর্বান্ বেদানধীত্য মহামনা অনূচানমানী স্তব্ধ এয়ায় তং হ পিতোবাচ শ্বেতকেতো যন্নু সোম্যেদং মহামনা অনূচানমানী স্তব্ধোহস্যুত তমাদেশমপ্রাক্ষ্যঃ ॥২
৪৪৯. যেনাশ্রুতং শ্রুতং ভবত্যমতং মতমবিজ্ঞাতং বিজ্ঞাতমিতি কথং নু ভগবঃ স আদেশো ভবতীতি ॥ ৩
অন্বয় : সঃ (শ্বেতকেতু) হ দ্বাদশবর্ষঃ (বার বছর বয়স্ক) উপেত্য (‘গুরুগৃহে গমন করিয়া) চতুর্বিংশতিবর্ষঃ (চব্বিশ বৎসর বয়সে) সর্বান্ বেদান্ (সমুদয় বেদকে) অধীত্য (অধ্যয়ন করিয়া) মহামনাঃ (গম্ভীর যাহার মন; যে মনে করে আমার মন উন্নত)) অনুচানমানী (পাণ্ডিত্যাভিমানী; যে মনে করে আমি বেদজ্ঞ) স্তব্ধঃ (অবিনীত) এয়ায় (ফিরিয়া আসিল)। তম্ (তাহাকে) হ পিতা উবাচ (বলিলেন) শ্বেতকেতো যৎ নু সোম্য ইদম্ (যৎ ইদম্ = এই যে,) মহামনাঃ অনূচানমানী, স্তব্ধঃ অসি (হইয়াছ)। উত (কি) তম্ আদেশম্ (সেই আদেশকে, উপদেশকে) অপ্রাক্ষ্যঃ (জিজ্ঞাসা করিয়াছিলে যেন (যে উপদেশ দ্বারা) অশ্রুতম্ (অশ্রুতবিষয়) শ্রুতম্ ভবতি (শ্রুত হয়), অমতম্ (যাহা মনন করা হয় নাই সেই বিষয়) মতম্ (বোধগম্য), অভিজ্ঞাতম্ (অবিজ্ঞাত বিষয়) বিজ্ঞাতম্ (বিজ্ঞাত)? ইতি কথম্ নু (কি প্রকার) ভগবঃ (ভগবন্) সঃ আদেশঃ ভবতি ইতি।
সরলার্থ : (২য় ও ৩য় মন্ত্র)— শ্বেতকেতু বার বছর বয়সে গুরুগৃহে গিয়া চব্বিশ বছর বয়স পর্যন্ত সমস্ত বেদ অধ্যয়ন করিল। বেদ অধ্যয়নের পর সে গম্ভীরচিত্ত, পাণ্ডিত্যাভিমানী ও অবিনীত হইয়া গৃহে ফিরিল। পিতা তাহাকে বলিলেন— ‘শ্বেতকেতু, তুমি ত মহামনা, পাণ্ডিত্যাভিমানী, অবিনীত হইয়া ফিরিয়া আসিয়াছ। কিন্তু তুমি কি সেই আদেশের কথা জিজ্ঞাসা করিয়াছিলে, যাহাতে অশ্রুতবিষয় শোনা যায়, অচিন্তিত বিষয় চিন্তা করা যায় এবং অজ্ঞাত বিষয় জানা যায়?’ শ্বেতকেতু জিজ্ঞাসা করিলেন—’ভগবান কি সেই উপদেশ?”