তং চেদেতস্মিন্ বয়সি কিঞ্চিদুপতপেৎ স ব্রুয়াৎ প্রাণা রুদ্রা ইদং মে মাধ্যন্দিনং সবনং তৃতীয়সবনমনুসন্তনুতেতি মাহং প্রাণানাং রুদ্রাণাং মধ্যে যজ্ঞো বিলোপ্পীয়েত্যুদ্ধৈব তত এত্যগদো হ ভবতি ॥ ৪
অন্বয় : তম্ চেৎ এতস্মিন্ বয়সি কিঞ্চিৎ উপতপেৎ, সঃ ব্রুয়াৎ প্রাণঃ রুদ্রাঃ ইদম্ মে মাধ্যন্দিনম্ সবনম্ (আমার এই মাধ্যন্দিন সবনকে অর্থাৎ মধ্যজীবনকে তৃতীয়সবনম্ (তৃতীয়সবন পর্যন্ত অর্থাৎ জীবনের তৃতীয় অংশ পর্যন্ত) অনু-সন্তনুত ইতি। মা অহম্ প্রাণানাম্ রুদ্রাণাম্ মধ্যে (প্রাণরূপী রুদ্রগণের মধ্যে) যজ্ঞঃ বিলোপ্সীর ইতি। উৎ হ এব ততঃ এতি অগদঃ হ ভবতি (৩। ১৬।২ টীকা)।
সরলার্থ : যদি মধ্য বয়সে (ব্যাধি বা অপর) কিছু তাহাকে সন্তাপ দেয়, সে বলিবে— ‘হে প্ৰাণসমূহ, হে রুদ্রগণ, এই মাধ্যন্দিন সবনকে (অর্থাৎ আমার এই মধ্যজীবনকে) তৃতীয় সবন পর্যন্ত (অর্থাৎ শেষ জীবন পর্যন্ত) বিস্তৃত কর। যজ্ঞরূপী আমি যেন প্রাণরূপী রুদ্রগণের মধ্যে বিলুপ্ত না হই (অর্থাৎ মধ্যজীবনে আমার যেন মৃত্যু না হয়)। ইহা বলিলে সে ব্যাধি হইতে মুক্ত হইয়া নিশ্চয়ই নীরোগ হয়।