যদ্ বৈ তদ্ ব্রহ্মেতীদং বাব তদ্ যোহয়ং বহির্ধা পুরুষাদাতাশো যো বৈ স বহির্ধা পুরুষাদাকাশঃ ॥ ৭
অন্বয় : যৎ (যাহা) বৈ তৎ (তাহা) ব্রহ্ম ইতি, ইদম্ (ইহা) বাব তৎ— যঃ (যাহা) অয়ম্ (এই) বহির্ধা (বহিঃ + ধা, বহির্দেশে অবস্থিত) পুরুষাৎ (পুরুষ হইতে) আকাশঃ।
সরলার্থ : এই যে ব্রহ্ম, ইনিই পুরুষদেহের বাহিরের দিকে অবস্থিত আকাশ।