সৈষা চতুষ্পদা ষডুবিধা গায়ত্রী তদেতদৃচাভ্যনূক্তম্ ॥ ৫
অন্বয় : সা এষা (সেই এই) চতুষ্পদা (চারি চরণবিশিষ্টা) ষডুবিধা (ছয় প্রকার গায়ত্রী। তৎ এতৎ (সেই তাহা) ঋচা (ঋমন্ত্রেও; ঋগ্বেদ ১০।৯০।৩) অভ্যনূক্তম্ (ইহা উক্ত হইয়াছে)।
সরলার্থ : এই গায়ত্রীর চারিটি চরণ এবং ইহা ছয় প্রকার; ঋমন্ত্রেও ইহা উক্ত হইয়াছে।
মন্তব্য : গায়ত্রী ছন্দে চব্বিশটি অক্ষর; ইহাকে চারি চরণে ভাগ করিলে, প্রতি চরণে ছয়টি অক্ষর হয়। বাক্, সর্বভূত, পৃথিবী, শরীর, হৃদয়, প্রাণ— এই ছয়টি অক্ষরের একত্ব দেখান হইয়াছে।