অথ তত ঊর্ধ্ব উদেত্য নৈবোদেতা নাস্তমেতৈকল এর মধ্যে স্থাতা তদেষ শ্লোকঃ ॥ ১
অন্বয় : অথ ততঃ (সেই স্থান হইতে) ঊর্ধ্বঃ (ঊর্ধ্বদিকে) উদেত্য (উদিত হইয়া, উত্থিত হইয়া) ন (না) এর উদেতা ন অস্তমেতা (৩।৬।৪ টীকা); একলঃ (একাকী) এব মধ্যে স্থাতা (স্থাতৃ, যিনি অবস্থান করেন বা করিবেন)। তৎ (সেই বিষয়ে) এষঃ (এই) শ্লোকঃ। [আনন্দগিরি বলেন ‘স্থাতা’ শব্দ ক্রম মুক্তিসূচক]।
সরলার্থ : তাহারা পর যখন সূর্য ঊর্ধ্বদিকে উদিত হইবেন তখন আর উদিতও হইবেন না বা অস্তও যাইবেন না; একাকীই মধ্যস্থলে থাকিবেন। এবিষয়ে এই শ্লোক আছে—