স য এতদেবমমৃতং বেদ মরুতামেবৈকো ভূত্বা সোমেনৈব মুখেনৈতদেবামৃতং দৃষ্ট্বা তৃপ্যতি স এতদেব রূপমভিসংবিশত্যে- তস্মাদ্ৰুপাদুদেতি ॥ ৩
অন্বয় : সঃ যঃ এতৎ এবম্ অমৃতম্ বেদ, মরুতাম্ (মরুৎগণের) এব একঃ ভূত্বা সোমেন এব মুখেন এতৎ এব অমৃতম দৃষ্ট্বা তৃপ্যতি; সঃ এতৎ এব রূপম্ অভিসংবিশতি, এতস্মাৎ রূপাৎ উদেতি (৩।৬।৩ টীকা)।
সরলার্থ : যিনি এই রকম জানেন তিনি মরুৎগণের একজন হন এবং সোমপ্রমুখ হইয়া এই অমৃত দেখিয়াই তৃপ্ত হন। তিনি এই রূপের মধ্যে প্রবেশ করেন এবং এই রূপ হইতে বাহির হন।