তে বা এতে রসানাং রসা বেদা হি রসাস্তেষামেতে রসাস্তানি বা এতান্যমৃতানামমৃতানি বেদা হ্যমৃতাস্তেষামেতান্যমৃতানি ॥ ৪
অন্বয় : তে (সেই সমুদয় অর্থাৎ সূর্যের লোহিতাদি রূপ) বৈ এতে (এই সমুদয় রসানাম্ (রসসমূহের) রসাঃ (রসসমূহ), বেদাঃ (বেদসমূহ) হি রসাঃ; তেষাম্ (তাহাদিগের) এতে রসাঃ; তানি বৈ এতানি (সেই এই সমুদয়, লোহিতাদি রূপসমূহ) অমৃতানাম্ (অমৃতসমূহের) অমৃতানি (অমৃতসমূহ)। বেদাঃ হি অমৃতাঃ, তেষাম্ এতানি অমৃতানি।
সরলার্থ : সূর্যের সেই লোহিতাদি রূপসমূহ রসেরও রস (অর্থাৎ সারবস্তুরও সার)। কারণ বেদসমুদয়ই রস (সারবস্তু) আর সেই সব রূপ তাহাদেরও রস। লোহিতাদি রূপ অমৃতেরও অমৃত, কারণ বেদসমূহই অমৃত, আর এইসব রূপ বেদসমূহেরও অমৃত।