তে বা এতেহথর্বাঙ্গিরস এতদিতিহাসপুরাণমভ্যতপংস্তস্যাভিতপ্তস্য যশস্তেজ ইন্দ্রিয়ং বীর্যমন্নাদ্যং রসোঽজায়ত ॥ ২
অন্বয় : তে বৈ এতে অথর্বাঙ্গিরস এতৎ ইতিহাসপুরাণম্ (এই ইতিহাসপুরাণকে অভ্যতপন্। তস্য অভিতপ্তস্য যশঃ তেজঃ ইন্দ্রিয়ম্ বীর্যম্ অন্নাদ্যম্ রস অজায়ত (৩।১।৩ টীঃ)।
সরলার্থ : সেই অথর্বাঙ্গিরস মন্ত্রসমূহ ইতিহাস-পুরাণকে উত্তপ্ত করিয়াছিল। অভিতপ্ত সেই ইতিহাস-পুরাণ হইতে যশ, তেজ, ইন্দ্রিয়সামর্থ্য, বীর্য ও অনুরূপ রস উৎপন্ন হইয়াছিল।