অথ যেহস্য দক্ষিণা রায়স্তা এবাস্য দক্ষিণা মধুনাড্যো যংয্যে মধুকৃতো যজুর্বেদ এব পুষ্পং তা অমৃতা আপঃ ॥ ১
অন্বয় : অথ যে (যাহা) অস্য (ইহার, আদিত্যের) দক্ষিণাঃ রায়ঃ (দক্ষিণ দিকস্থিত রশ্মিসমূহ), তাঃ এব (সেই সমুদয়ই) অস্য (আদিত্যরূপ মধুচক্রের) দক্ষিণাঃ (দক্ষিণদিকের) মধুনাড্যঃ (মধুনাড়ীসমূহ); যজুংষি এব (যজুর্মন্ত্রসমূহই) মধুকৃতঃ (মধুকরসমূহ); যজুর্বেদঃ এব পুষ্পম্; তাঃ আপঃ (সেই যজ্ঞীয় জল) অমৃতাঃ (পুষ্পের অমৃত)।
সরলার্থ : আর সূর্যের দক্ষিণ দিকের রশ্মিসমূহ ইহার দক্ষিণ মধুনাড়ী; যজুর্মন্ত্র- গুলি ইহার মধুকর; যজুর্বেদই ইহার পুষ্প; সেইসব (যজ্ঞীয়) জলই (পুষ্পের) অমৃত।