১৭৭. পুরা মাধ্যন্দিনস্য সবনস্যোপাকরণাজ্জঘনেনাগ্নীখ্ৰীয়স্যোদমুখ
উপবিশ্য স রৌদ্রং সামাভিগারতি ॥৭
১৭৮. লো৩কদ্বারমপাবাতর্ণ ৩ ৩ পশ্যেম ত্বা বয়ং বৈরা ৩ ৩ ৩ ৩ ৩
হুতম্ আ ৩ ৩ জ্যা ৩ য়ো ৩ আ ৩ ২ ১ ১ ১ ইতি ॥ ৮
অন্বয় : পুরা (পূর্বে) মাধ্যন্দিনস্য সবনস্য (মধ্যাহ্নকালীন সবনের) উপাকরণাৎ জঘনেন আগ্নীধিয়স্য (দক্ষিণাগ্নির) উমুখঃ উপবিশ্য সঃ রৌদ্রম (রুদ্রদেবতা-সম্বন্ধী সাম অভিগায়তি (৩য় মঃ)। লোকদ্বারম্ অপাবার্ণ পশ্যেম ত্বা বয়ম্ বৈ রা—হুম্ আ— জ্যায়ঃ আ ইতি। (৪র্থ মন্ত্ৰ দ্ৰঃ)।
সরলার্থ : মধ্যাহ্ন সবন আরম্ভ করিবার পূর্বে যজমান দক্ষিণাগ্নির পিছনে উত্তরমুখী হইয়া বসিয়া অগ্নিদেবকে সম্বোধন করিয়া বলিবেন—’স্বর্গলোকের দ্বার খোল; আমরা সাম্রাজ্য লাভ করিবার জন্য তোমাকে দেখি। হে অগ্নি, পৃথিবীলোকের দ্বার খুলিয়া দাও। আমরা রাজ্য লাভ করিবার জন্য তোমাকে দেখি।’