পৃথিবী হিংকারোহন্তরিক্ষং প্রস্তাবো দ্যৌরুদ্গীথো দিশঃ
প্রতিহারঃ সমুদ্রো নিধনমেতাঃ শক্কর্যো লোকেষু প্ৰোতাঃ॥ ১
অন্বয় : পৃথিবী হিঙ্কারঃ, অন্তরিক্ষম্ প্রস্তাবঃ; দ্যৌঃ (দ্যুলোক) উদ্গীথঃ; দিশঃ (দিক্ সমূহ) প্রতিহারঃ; সমুদ্রঃ নিধনম্। এতাঃ (এই সমুদয়) শশ্বর্যঃ শেক্বরী নামক সামসমূহ) লোকেষু (পৃথিব্যাদি লোকসমূহে) প্ৰোতাঃ (প্রতিষ্ঠিত)।
সরলার্থ : পৃথিবীই হিংকার, অন্তরিক্ষই প্রস্তাব, দ্যুলোকই উদ্গীথ, দিকসমূহই প্রতিহার এবং সমুদ্রই নিধন। ‘শক্বরী’ নামক সামসমূহ পৃথিব্যাদি বিভিন্ন লোকে প্রতিষ্ঠিত।