আপ্নোতি হাদিত্যস্য জয়ং পরো হাস্যাদিত্যজয়াজ্জয়ো ভবতি য এতদেবং বিদ্বানাত্মসম্মিতমতিমৃত্যু সপ্তবিধং সামোপাস্তে সামোপাস্তে ॥ ৬
অন্বয় : আপ্নোতি (প্রাপ্ত হয়) আদিত্যস্য জয়ম্ (আদিত্যজয়কে)। পরঃ (শ্রেষ্ঠ) হ আদিত্যজয়াৎ (আদিত্য জয় অপেক্ষা) জয়ঃ ভবতি (হয়)। যঃ (যিনি) এতৎ (ইহাকে) এবম্ (এইরূপ) বিদ্বান্ (জানিয়া) আত্মসম্মিতম্ (১মঃ টীকা) অতিমৃত্যু (মৃত্যু- অতিক্রমকারী) সপ্তবিধম্ সাম উপাস্তে (উপাসনা করে) সাম উপাস্তে।
সরলার্থ : যিনি ইহাকে এইরূপ জানিয়া ‘আত্মসম্মিত’ এবং মৃত্যু-অতিক্রমকারী সপ্তবিধ সামের উপাসনা করেন, তিনি আদিত্যকে জয় করেন এবং আদিত্য অপেক্ষাও শ্রেষ্ঠ লোককে জয় করিয়া থাকেন।