অথ খল্বাত্মসম্মিতমতিমৃত্যু সপ্তবিধং সামোপাসীত হিঙ্কার
ইতি ত্র্যক্ষরং প্রস্তাব ইতি ত্র্যক্ষরং তৎ সমম্ ॥ ১
অন্বয় : অথ খলু আত্মসম্মিতম্ (যাহার সমুদয় অংশ এক প্রকার; কিংবা যাহা পরমাত্মসদৃশ) অতি-মৃত্যু (যাহা মৃত্যুকে জয় করে) সপ্তবিধম্ সাম (সপ্তবিধ সামকে উপাসীত (উপাসনা করিবে)। হিঙ্কারঃ ইতি (‘হিঙ্কার’ এই শব্দ) ত্রি অক্ষরম্ (তিন অক্ষর যুক্ত); প্রস্তাবঃ ইতি (‘প্রস্তাব’ এই শব্দ) ত্রি অক্ষরম্। তৎ (সুতরাং কিংবা এই দুইটি) সমম্ (এক প্রকার)।
সরলার্থ : ইহার পর ‘আত্মসম্মিত’ এবং মৃত্যুঞ্জয়ী সাতরকম সামের উপাসনা করিবে। ‘হিঙ্কার’ শব্দটিতে তিনটি অক্ষর এবং ‘প্রস্তাব’ শব্দটিও তিন অক্ষরের; সুতরাং ইহারা সমান।