দুগ্ধেহস্মৈ বাগ্দোহং যো বাচো দোহোহন্নবানন্নাদো ভবতি য
এতদেবং বিদ্বান্ বাচি সপ্তবিধং সামোপাস্তে ॥ ৩
অন্বয় : দুগ্ধে অস্মৈ বাক্ দোহম্—যঃ বাচঃ দোহঃ; অন্নবান্, অন্নাদঃ ভবতি যঃ এতৎ এবম্ বিদ্বান্ বাচি (বাক্দৃষ্টিতে) সপ্তবিধম্ সাম (সপ্ত প্রকার সামকে) উপাস্তে (১।৩।৭ টীকা)।
সরলার্থ : যিনি ইহাকে এইরূপ জানিয়া বাক্যে সপ্তবিধ সামের উপাসনা করেন, তিনি অন্নবান ও অন্নভোজী হন। বাক্যের যাহা দুগ্ধ, বাক্ স্বয়ং তাহা তাঁহার জন্য দোহন করেন।