যদুদিতি স উদ্গীথো যৎ প্রতীতি স প্রতিহারো যদুপেতি স
উপদ্রবো যন্নীতি তন্নিধনম্ ॥ ২
অন্বয় : যৎ উত ইতি (‘উৎ’ এই অক্ষর) সঃ উদ্গীথঃ যৎ প্রতি ইতি (‘প্রতি’ এই শব্দ) সঃ প্রতিহারঃ, যৎ উপ ইতি (‘উপ’ এই শব্দ), সঃ উপদ্রবঃ, যৎ নি ইতি (‘নি’ এই শব্দ) তৎ নিধনম্।
সরলার্থ : যাহা ‘উৎ’ তাহা উদ্গীথ, যাহা ‘প্রতি’ তাহা প্রতিহার, যাহা ‘উপ’ তাহাই উপদ্রব এবং যাহা ‘নি’ তাহাই নিধন।