ভগবাংত্ত্বেব মে সর্বৈরাত্বিজ্যৈরিতি তথেত্যথ তর্হেত এব সমতিসৃষ্টাঃ বতাং যাবত্ত্বেভ্যো ধনং দদ্যাস্তাবন্মম দদ্যা ইতি তথেতি হ যজমান উবাচ ॥ ৩
অন্বয় : ভগবান্ তু এব (আপনিই) মে (আমার) সর্বেঃ আত্বিজ্যৈঃ (সমুদয় ঋত্বিক কার্যের জন্য ব্রতী হউন) ইতি। তথা ইতি (তাহাই হউক) অথ (এখন) তর্হি (তবে) এতে এব (ইহারাই) সম্+অতিসৃষ্টাঃ (সম্যরূপে ‘আমার’ অনুমতি লাভ করিয়া) স্তবতাম্ (স্তুতিগান করুক)। যাবৎ (যে পরিমাণ) তু এভ্যঃ (ইহাদিগকে) ধনম্ (অর্থ) দদ্যাঃ (আপনি দান করিবেন), তাবৎ (সেই পরিমাণ) মম (আমাকে) দদ্যাৎ (দিবেন) ইতি তথা ইতি তথা ইতি হ যজমানঃ উবাচ।
সরলার্থ : ‘আপনিই আমার সকল ঋত্বিক-কার্যের ভার গ্রহণ করুন।’ উষস্তি বলিলেন—’তাহাই হউক। এখন ইহারাই আমার অনুমতিতে স্তুতিগান করুক। আপনি ইহাদিগকে যে পরিমাণ অর্থ দিবেন, আমাকেও তাহাই দিবেন।’ যজমান বলিলেন— ‘তাহাই হইবে।’