স হেভ্যং কুল্মাষান্ খাদন্তং বিভিক্ষে তং হোবাচ। নেতোহন্যে বিদ্যন্তে যচ্চ যে ম ইম উপনিহিতা ইতি ॥ ২
অন্বয় : সঃ হ ইভ্যম্ (একজন ইভ্যকে) কুল্মাষান্ খাদন্তম্ (কুৎসিত মাষকলায় খাইতেছে এমন লোককে) বিভিক্ষে (ভিক্ষা করিলেন)। তম্ হ (তাহাকে) উবাচ (সেই ইভ্য বলিল) ন (না) ইতঃ (ইহা ব্যতীত; এই উচ্ছিষ্ট মাষকলায় ব্যতীত) অন্যে (অন্য মাষকলায়) বিদ্যন্তে (আছে), যৎ চ যে (যে সমুদয়) মে (আমার ইমে) (এই সমুদয় উপনিহিতাঃ (পাত্রে প্রক্ষিপ্ত) ইতি।
সরলার্থ : একজন ইভ্য মাষকলায় খাইতেছে, ইহা দেখিয়া উষস্তি তাহার নিকট (মাষকলায়) ভিক্ষা করিলেন। ইভ্য বলিল ’আমার ভোজনপাত্রে যে উচ্ছিষ্ট মাষকলায় রহিয়াছে, তাহা ছাড়া আর কিছু নাই।‘