স এষ পরোবরীয়ানুদ্গীথঃ স এষোহনন্তঃ পরোবরীয়ো হাস্য ভবতি পরোবরীয়সো হ লোকাঞ্জয়তি য এতদেবং বিদ্বান্ পরোবরীয়াংসমুদ্-গীথমুপাস্তে ২
অন্বয় : সঃ এষঃ (সেই ইহা) পরোবরীয়ান্ (পর অর্থাৎ শ্রেষ্ঠ অপেক্ষাও শ্ৰেষ্ঠ; কিংবা পর এবং বরীয়ান্ অর্থাৎ মহান ও শ্রেষ্ঠ) উদ্গীথঃ। সঃ এষঃ অনন্তঃ। পরোবরীয়ঃ (সর্বশ্রেষ্ঠ) হ অস্য (ইহার; অর্থাৎ ইহার জীবন) ভবতি (হয়), পরোবরীয়সঃ হ লোকান্ (সর্বশ্রেষ্ঠ লোকসমূহকে) জয়তি (জয় করেন), যঃ (যিনি) এতৎ (ইহাকে এবম্ (এই প্রকার) বিদ্বান্ (জানিয়া) পরোবয়ীয়াংসম্ উদ্গীথম্ (সর্বশ্রেষ্ঠ উদ্গীথকে) উপাস্তে (উপাসনা করে)।
সরলার্থ : এই আকাশই উদ্গীথ এবং শ্রেষ্ঠ হইতে শ্রেষ্ঠ। ইহা অনন্ত। যিনি এই প্রকার জানিয়া সর্বশ্রেষ্ঠ উদ্গীথকে উপাসনা করেন, তাঁহার সর্বশ্রেষ্ঠ জীবন লাভ হয় এবং তিনি সর্বশ্রেষ্ঠ লোকসমূহ জয় করেন।
মন্তব্য : ‘পরোবরীয়ঃ হ অস্য ভবতি’, এই অংশের অর্থ কেহ কেহ এই প্রকার করেন—পরোবরীয় অর্থাৎ সর্বশ্রেষ্ঠ বস্তু ইহার হয়। কিন্তু তৃতীয় মন্ত্রে জীবনকেই পরোবরীয় বলা হইয়াছে।