অথ য এষোহন্তরক্ষিণি পুরুষো দৃশ্যতে সৈব ঋক্ তৎ সাম তদুক্তং
তদ্ যজুস্তদ্ ব্রহ্ম তস্যৈতস্য তদেব রূপং যদমুষ্য রূপং যাবমুষ্য
গেষ্ণৌ তৌ গেষ্ণৌ যন্নাম তন্নাম ॥ ৫
অন্বয় : অথ যঃ এষঃ (এই যে) অন্তঃ অক্ষিণি (চক্ষুর অভ্যন্তরে) পুরুষঃ দৃশ্যতে (দৃষ্ট হন), সা এর ঋক্, তৎ (তাহা) সাম, তৎ উত্থম্ (সামের অংশবিশেষ), তৎ যজুঃ, তৎ ব্রহ্ম (মন্ত্র, বেদ)। তস্য এতস্য (সেই এই পুরুষের) তৎ এব (তাহাই) রূপম্ যৎ (যাহা) অমুষ্য (তাঁহার, সূর্যস্থ পুরুষের) রূপম্। যৌ (যে দুইজন) অমুষ্য (তাঁহার, সূর্যস্থ পুরুষের) গেষ্ণৌ (গায়কদ্বয় বা পর্বদ্বয়), তৌ (তাহারা দুইজন) গেষ্ণৌ (ইহারও গায়কদ্বয় বা পর্বদ্বয়)। যৎ (যাহা) নাম (‘তাঁহার নাম অর্থাৎ ‘উৎ’), তৎ (তাহা) নাম (ইহারও’ নাম)।
সরলার্থ : চক্ষুর অভ্যন্তরে যে পুরুষ দেখা যায় তিনিই ঋক্, তিনিই সাম, তিনিই উক্থ (সামের অংশবিশেষ), তিনিই ব্রহ্ম (মন্ত্ৰ, বেদ)। আদিত্যপুরুষের যে রূপ, এই পুরুষেরও সেই রূপ। আদিত্যপুরুষের যাহা গেষ্ণ। (গায়ক বা গান বা পৰ্বদ্বয়), এই চাক্ষুষ পুরুষেরও তাহাই গেষ্ণ। আদিত্যপুরুষের যে নাম (উৎ), চাক্ষুষ পুরুষেরও সেই নাম।