অথাধ্যাত্মং য এবায়ং মুখ্যঃ প্রাণস্তমুদ্গীথমুপাসীতোমিতি হ্যে স্বরন্নেতি ॥ ৩
অন্বয় : অথ (অনন্তর) অধ্যাত্মম্ (দেহসংক্রান্ত উপাসনা)— যঃ এব অয়ম্ (এই যে) মুখ্যঃ (মুখে জাত, শ্রেষ্ঠ) প্রাণঃ তম্ (তাহাকে) উদ্গীথম্ (উদ্গীথরূপে) উপাসীত (উপাসনা করিবে); ওম্ ইতি হি এষঃ স্বরন্ এতি (১ম মঃ দ্রঃ)।
সরলার্থ : ইহার পর দেহসংক্রান্ত উপাসনার উপদেশ— এই যে মুখ্যপ্ৰাণ, ইহাকে উদ্গীথরূপে উপাসনা করিবে, কারণ ইহা ‘ওম্’ উচ্চারণ করিতে করিতে বিচরণ করে।