যদা বা ঋচমাপোত্যোমিত্যেবাতিষরত্যেবং সামৈবং যজুরেষ উ স্বরো যদেতদক্ষরমেতমৃতমভয়ং তৎ প্রবিশ্য দেবা অমৃতা অভয়া অভবন্ ॥ ৪
অন্বয় : যদা (যখন) বৈ ঋচম্ (ঋককে) আপ্নোতি (প্রাপ্ত হয়), ওম্ ইতি এব (‘ওম্’ ইহাই) অতিস্বরতি (উচ্চৈঃস্বরে উচ্চারণ করে); এবম্ (এই প্রকার) সাম (সামকে); এবম্ যজুঃ (যজুকে)। এষঃ (এই) উ স্বরঃ (স্বর) যৎ এতৎ অক্ষরম্ (এই যে ‘ওম্’ অক্ষর); এতৎ (ইহা) অমৃতম (অমৃত) অভয়ম্ (অভয়)। তৎ (তাহাতে) প্রবিশ্য (প্রবেশ করিয়া) দেবাঃ (দেবগণ) অমৃতাঃ (অমৃত) অভয়াঃ (অভয়) অভবন্ (হইয়াছিলেন)।
সরলার্থ : যখন ঋক্ পাঠ করা হয় তখন উচ্চৈঃস্বরে ‘ওম্’ উচ্চারণ করা হয়। সাম এবং যজুঃ পাঠ করার সনয়ও এই প্রকার করা হয়। এই যে ‘ওম্’ অক্ষর, ইহাই স্বর; এই অক্ষর অমৃত অভয়। দেবগণ ইহাতে প্রবেশ করিয়া অর্থাৎ ওঙ্কারের ধ্যান করিয়া অমৃত ও অভয় হইয়াছিলেন।