স এষ রসানাং রসতমঃ পরমঃ পরার্ধ্যোহ ষ্টমো যদুদ্গীথঃ ॥৩
অন্বয় : সঃ (সেই) এষঃ (এই) রসানাম্ (রসসমূহের মধ্যে) রসতমঃ (শ্রেষ্ঠ রস), পরমঃ (পরম, সর্বশ্রেষ্ঠ) পরার্ধ্যঃ (পরাধ— পরম স্থান; পরার্ধ্যঃ— পরম স্থানের উপযুক্ত, বিং) অষ্টমঃ (অষ্টম; পৃথিবী, জল, ওষধি, পুরুষ, বাক্, ঋক্ ও সাম— এই সাতটির পরবর্তী) যৎ (বৈদিক প্রয়োগ; যঃ=যে) উদ্গীথঃ।
সরলার্থ : এই যে উদ্গীথ, ইহা রসসমূহের মধ্যে পরম রস, (ইহা) পরম বস্তু, পরম ধাম এবং (পৃথিব্যাদি রসসমূহের মধ্যে ইহার স্থান) অষ্টম।