ন কশ্চিজ্জায়তে জীবঃ সংভবোঽস্য ন বিদ্যতে।
এতত্তদুত্তমং সত্যং যত্র কিঞ্চিন্ন জায়তে॥৭১
অন্বয়: কশ্চিৎ জীবঃ ন জায়তে (কোনও কিছু জন্মায় না); সম্ভবঃ অস্য ন বিদ্যতে (কোনও কিছুর জন্মাবার সম্ভাবনাও নেই); যত্র কিঞ্চিৎ ন জায়তে (বস্তুত কিছুরই জন্ম হয় না); তৎ এতৎ উত্তমং সত্যম্ (এই হল পরম সত্য)।
সরলার্থ: কেউ জন্মায় না, কারও জন্মাবার সম্ভাবনাও নেই; বস্তুত কোন কিছুরই জন্ম হয় না। এই হল পরম সত্য।
[ব্যাখ্যার জন্য কারিকা ৩।৪৮ দ্রষ্টব্য]