উৎসেক উদধের্যদ্বৎকুশাগ্রেণৈকবিন্দুনা।
মনসো নিগ্রহস্তদ্বদ্ভবেদপরিখেদতঃ॥৪১
অন্বয়: কুশাগ্ৰেণ (কুশের অগ্রভাগের দ্বারা); একবিন্দুনা (এক এক বিন্দু করে); উদধেঃ (মহাসমুদ্রের); উৎসেকঃ (শুষ্ক করা); যৎ বৎ (ঠিক যেমন); অপরিখেদতঃ (অবিশ্রান্তভাবে); মনসঃ নিগ্রহঃ (মনের সংযম); তৎ বৎ ভবেৎ (এটি ওর অনুরূপ)।
সরলার্থ: ঘাসের ডগা দিয়ে বিন্দু বিন্দু করে জল তুলে যদি মহাসাগরকে শুষ্ক করতে হয়, তাহলে অবিরাম অক্লান্তভাবে এ কাজ করে যেতে হবে। মনকে নিজের বশে আনতে গেলেও ঠিক ঐরকমই পরিশ্রম করতে হয় (অর্থাৎ সমপরিমাণ পরিশ্রম ও ধৈর্যের প্রয়োজন)।