তং হোবাচ যথা সোম্য মহতোহভ্যাহিতস্যৈকোহঙ্গারঃ খদ্যোতমাত্রঃ পরিশিষ্টঃ স্যাত্তেন ততোহপি ন বহু দহেদেবং সোম্য তে ষোড়শানা কলানামেকা কলাতিশিষ্টা স্যাত্তয়ৈতর্দি বেদান্নানুভবস্যশানাথ মে বিজ্ঞাস্যসীতি ॥ ৩
অন্বয় : তম্ (তাহাকে) হ উবাচ (বলিলেন) যথা (যেমন); সোম্য, মহতঃ অভ্যাহিতস্য (মহান প্রজ্বলিত অগ্নির; অভ্যাহিত— ইন্ধনাদি দ্বারা পরিবর্ধিত) একঃ অঙ্গারঃ খদ্যোতমাত্রঃ (খদ্যোতপরিমিত আকাশে দ্যুতি প্রদান করে, এই জন্য জোনাকি পোকার নাম খদ্যোত) পরিশিষ্টঃ (অবশিষ্ট) স্যাৎ (থাকে); তেন (তাহা দ্বারা) ততঃ অপি (তাহা অপেক্ষাও) ন (না) বহু দহেৎ (দগ্ধ করে), এবম্ (এইপ্রকার) সৌম্য, তে (তোমার) ষোড়শানাম্ কলানাম্ (ষোল কলার) একা কলা (এক কলা) অতিশিষ্টা (অবিশষ্ট) স্যাৎ (ছিল); তয়া (তাহা দ্বারা) এতর্হি (এখন) বেদান্ (বেদসমূহ) ন অনুভবসি (বুঝিতে পারিতেছ)। অশান (ভোজন কর)। অথ মে (আমার কথা) বিজ্ঞাস্যসি (বিশেষভাবে বুঝিতে পারিবে) ইতি।
সরলার্থ : পিতা তাহাকে বলিলেন— ‘সৌম্য, যদি বিরাট ভাবে প্রজ্বলিত অগ্নির ছোট একখণ্ড অঙ্গার মাত্র অবশিষ্ট থাকে, তবে তাহা দ্বারা তাহার অপেক্ষা বড় কোন বস্তু দগ্ধ করা যায় না। তেমনি তোমার ষোলটি কলার একটি মাত্র অবশিষ্ট আছে। তাহাদ্বারা বেদসমূহ বুঝিতে পারিতেছ না। তুমি আহার কর, পরে আমার কথা বুঝিতে পারিবে।’