এতমু এবাহমভ্যগাসিষং তস্মান্মম ত্বমেকোহসীতি হ কৌষীতকিঃ পুত্রম্ উবাচ রশ্মীংস্ত্বং পর্যাবর্তয়াদ্বহবো বৈ তে ভবিষ্যন্তীত্যধিদৈবতা ॥ ২
অন্বয় : এতম্ (ইহাকে) উ এব অহম্ (আমি) অভি+আগাসিষম্ (উদ্দেশ করিয়া গান করিয়াছিলাম), তস্মাৎ (সেই জন্য) মম (আমার) ত্বম্ (তুমি) একঃ অসি (হও) ইতি হ কৌষীতকিঃ পুত্রম্ (পুত্রকে) উবাচ (বলিয়াছিলেন)। রশ্মীন্ (রশ্মিসমূহকে) ত্বম্ পরি+আবর্তয়াৎ) (চারিদিকে আবর্তন কর, চিন্তা কর); বহবঃ (বহুপুত্র) বৈ তে (তোমার) ভবিষ্যন্তি (হইবে) ইতি অধিদৈবতম্ (দেবতাবিষয়ক একই ব্যাখ্যা)।
সরলার্থ : ঋষি কৌষীতকি পুত্রকে বলিয়াছিলেন— আমি আদিত্যকে স্তুতি করিয়াছিলাম, সেইজন্য তুমি আমার একপুত্র হইয়াছ। তুমি রশ্মিসমূহের ধ্যান কর, তোমার বহুপুত্র হইবে। [কিংবা, যদি তুমি ইচ্ছা কর যে, ‘আমার বহুপুত্র হউক’— তাহা হইলে তুমি ইহার রশ্মিসমূহের ধ্যান কর]। ইহাই দেবতাবিষয়ক ব্যাখ্যা।