অঙ্গুষ্ঠমাত্রঃ পুরুষোঽন্তরাত্মা সদা জনানাং হৃদয়ে সন্নিবিষ্টঃ ।
তং স্বাচ্ছরীরাৎ প্রবৃহেন্মুঞ্জাদিবেষীকাং ধৈর্যেণ ।
তং বিদ্যাচ্ছুক্রমমৃতং তং বিদ্যাচ্ছুক্রমমৃতমিতি॥ ১৭ ॥
ব্যাখ্যা—অন্তর্যামী পরমপুরুষ পরমেশ্বর দেহস্থ হৃদয়ের অনুরূপ অঙ্গুষ্ঠমাত্র রূপ ধারণ করে সর্বদা সকল মানুষের অন্তরে বাস করছেন ; তবু মানুষ তাঁকে লক্ষ্য করে না, বুঝতে পারে না । যিনি প্রমাদ ত্যাগ করে পরমাত্ম প্রাপ্তির জন্য সাধনায় সংলগ— রয়েছেন, তাঁর উচিত শরীরস্থ পরমেশ্বরকে এই জড় শরীর এবং জীবাত্মা, উভয় থেকে সম্পূর্ণরূপে পৃথক অনুভব করা—যেমন সাধারণ লোকে মুঞ্জ ঘাস থেকে কুঁচিটি তুলে নিয়ে দুটিকেই আলাদাভাবে দেখে । অর্থাৎ উভয় থেকে পৃথক যে পরমাত্মা—যিনি সর্বদা হৃদয় মধ্যে বিশুদ্ধভাবে বিরাজমান থেকে সর্ববিষয়ে নির্লিপ্ত, তিনিই সেই বিশুদ্ধ অমৃত । তিনিই সেই বিশুদ্ধ অমৃত ।
এখানে ‘শেষ বাক্যের’ পুনরাবৃত্তি দ্বারা উপদেশের পরিসমাপ্তি এবং সিদ্ধান্তের নিশ্চয়তা সূচিত হয়েছে॥ ১৭ ॥