যেন রূপং রসং গন্ধং শব্দান্স্পর্শা ্ঁ শ্চ মৈথুনান্ ।
এতেনৈব বিজানাতি কিমত্র পরিশিষ্যতে ॥ এতদ্বৈ তৎ ॥ ৩ ॥
ব্যাখ্যা—যে পরমেশ্বরের দেওয়া জ্ঞানশক্তি দ্বারা মানুষ শব্দ, স্পর্শ, রূপ, রস, আর গন্ধাদি সর্বপ্রকার বিষয় এবং স্ত্রী সম্ভোগাদি সুখ অনুভব করে, সেই পরমেশ্বরের দেওয়া শক্তি দ্বারাই এই সকল বস্তুর ক্ষণস্থায়িত্ব দেখে বুঝতে পারে যে নিশ্চয় এমন কোনো জিনিস আছে যা অবিনাশী এবং চিরস্থায়ী । বিচার বিশ্লেষণ করে তার এই ধারণা হয় যে, সকল পদার্থই প্রতি মুহূর্তে বদলাচ্ছে, ফলে সবই ক্ষণস্থায়ী । এই সমস্ত কিছুর পরম কারণ একমাত্র পরমেশ্বরই নিত্য বস্তু । তিনি আদিতেও ছিলেন, পরেও থাকবেন । অতএব হে নচিকেতা ! এই হচ্ছে ব্রহ্মতত্ত্ব যা তুমি জিজ্ঞাসা করেছ । তিনি হচ্ছেন সকলের শেষ, সকল বস্তু তাঁতেই লীন হয়, তিনিই সকল বস্তুর চরম সীমা আর সমস্ত কিছুর পরমগতি॥ ৩ ॥