অশব্দমস্পর্শমরূপমব্যয়ং তথাঽরসং নিত্যমগন্ধবচ্চ যৎ ।
অনাদ্যনন্তং মহতঃ পরং ধ্রুবং নিচায্য তন্মৃত্যুমুখাৎ প্রমুচ্যতে ॥ ১৫ ॥
ব্যাখ্যা—এই মন্ত্রে পরব্রহ্ম পরমাত্মাকে প্রাকৃত শব্দ, স্পর্শ, রূপ, রস এবং গন্ধরহিত বলে দেখানো হয়েছে এবং বলা হয়েছে যে সাংসারিক বিষয়াসক্ত ইন্দ্রিয়াদি সেখানে পৌঁছাতে পারে না । পরব্রহ্ম নিত্য অবিনাশী, অনাদি এবং অনন্ত, জীবাত্মা থেকে শ্রেষ্ঠ এবং সর্বথা সত্যতত্ত্ব । তাঁকে জেনেই মানুষ চিরকালের জন্য জন্মমৃত্যুর পারে যেতে পারে ॥ ১৬ ॥
সম্বন্ধ—এই পর্যন্ত প্রথম অধ্যায়ের উপদেশ সমাপ্ত করে এবারে আখ্যানের শ্রবণ এবং বর্ণনার মাহাত্ম্য জানাচ্ছেন—