সা হ বাগুচ্চক্রাম সা সম্বৎসরং প্রোষ্য পর্যেত্যোবাচ কথমশকতর্তে মজ্জীবিতুমিতি কথা কলা অবদন্তঃ প্রাণন্তঃ প্রাণেন পশ্যন্তশ্চক্ষুষা শৃণ্বন্তঃ শ্রোত্রেণ ধ্যায়ন্তো মানসৈবমিতি প্রবিবেশ হ বাক্ ॥ ৮
অন্বয় : সা হ বাক্ (সেই বাক্) উৎচক্রাম (উৎক্রান্ত হইল)। সা সম্বৎসরম্ প্রোষ্য (প্রবাস করিয়া) পর্যেত্য (পুনরাগমন করিয়া) উবাচ (বলিল) — কথম্ (কি প্রকারে) অশকত (সমর্থ হইয়াছিলে) ঋতে মৎ (আমা বিনা) জীবিতুম (জীবনধারণ করিতে) ইতি। যথা কলাঃ (মূকগণ) অবদন্তঃ (কথা না বলিয়া) প্রাণন্তঃ (প্রাণ ধারণ করিয়া) প্রাণেন (প্রাণের সাহায্যে, নিশ্বাস—প্রশ্বাসাদি দ্বারা), পশ্যন্তঃ (দেখিয়া) চক্ষুষা (চক্ষুদ্বারা), শৃণ্বন্তঃ (শ্রবণ করিয়া) শ্রোত্রেণ (কর্ণদ্বারা), ধ্যায়ন্তঃ (চিন্তা করিয়া) মনসা (মনদ্বারা)—এবম্ (এই প্রকার) ইতি। প্রবিবেশ (প্রবেশ করিল) হ বাক্।
সরলার্থ : বাক্ দেহ হইতে বাহির হইয়া গেল। সে এক বৎসর বাহিরে থাকিবার পর ফিরিয়া আসিয়া বলিল—’আমার অভাবে তোমরা কিভাবে বাঁচিয়াছিলে? অন্য ইন্দ্রিয়েরা বলিল—’মূক যেমন কথা বলে না, অথচ নিশ্বাস দ্বারা জীবনধারণা করে, চক্ষু দ্বারা দেখে, কর্ণ দ্বারা শোনে, মন দ্বারা চিন্তা করে, তেমনি (আমরাও জীবিত ছিলাম)। তারপর বাক্ দেহে প্রবেশ করিল।