তং জায়োবাচ তপ্তো ব্রহ্মচারী কুশলমগ্নীন্ পরিচচারীন্মা ত্বাগ্নয়ঃ পরিপ্রবোচন্ প্রব্রুহ্যমা ইতি তস্মৈ হাপ্রোচ্যেব প্ৰবাসাং চক্রে ॥ ২
অন্বয় : তম্ (সত্যকামকে) জয়া উবাচ (বলিলেন)—তপ্তঃ (তপস্যাযুক্ত বা ক্লিষ্ট ব্রহ্মচারী কুশলম্ (নৈপুণ্যসহকারে) অগ্নীন্ পরিচ্চারীৎ (বিদিকপ্রয়োগ—পরিচচার; পরিচর্যা করিয়াছিল)। মা (না) ত্বা (তোমাকে) অগ্নয়ঃ (অগ্নিরা) প্রাবোচন (নিন্দা করুক)। প্রহি (উপদেশ দাও) অস্মৈ (ইহাকে) ইতি। তস্মৈ (তাহাকে) হ অপ্ৰেচ্য (উপদেশ না দিয়াই) এর প্রবাসাঞ্চক্রে (প্রবাসে চলিয়া গেলেন)।
সরলার্থ : তাঁহার পত্নী তাঁহাকে বলিলেন—’ব্রহ্মচারী তপস্যানিষ্ঠ হইয়া (অথবা ক্লেশ করিয়া) নৈপুণ্যের সহিত অগ্নির পরিচর্যা করিয়াছে। অগ্নি যেন তোমাকে নিন্দা না করে—তুমি ইহাকে উপদেশ দাও।’ কিন্তু তিনি উপদেশ না দিয়াই প্রবাসে চলিয়া গেলেন।
মন্তব্য : ‘পরিপ্রবোচন’ ইত্যাদি। কেহ কেহ ইহার এইরূপ অর্থ করেন — ‘তোমার অগ্রে অগ্নিসমূহ যেন ইহাকে উপদেশ না দেয়; সুতরাং তুমিও ইহাকে উপদেশ দাও।’