চিত্তস্পন্দিতমেবেদং গ্রাহ্যগ্রাহকবদ্দ্বয়ম্।
চিত্তং নির্বিষয়ং নিত্যমসঙ্গং তেন কীর্তিতম্॥৭২
অন্বয়: ইদং গ্রাহ্যগ্রাহকবৎ (জ্ঞাতা ও জ্ঞেয়ের বিষয়); দ্বয়ম্ ([এই] দ্বৈতবুদ্ধি); চিত্তস্পন্দিতম্ এব (নিঃসন্দেহে মনের সৃষ্টি); চিত্তং নির্বিষয়ম্ (মন গুণের দ্বারা বিশেষিত নয়); তেন (অতএব); নিত্যম্ অসঙ্গম্ (সর্বদা অপরিবর্তনীয়, স্বনির্ভর); কীর্তিতম্ (বলা হয়ে থাকে)।
সরলার্থ: এই দ্বৈতজগৎ, যেখানে জ্ঞাতা এবং জ্ঞেয় উভয়কেই দেখা যায় তা মনের সৃষ্টি। মন কিন্তু স্বভাবতই অপরিবর্তনীয়, স্বনির্ভর। এইজন্যই মনকে অদ্বয় বলা হয়।